1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় ফেব্রুয়ারি মাসে অপমৃত্যুর ৪৮টি মামলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৪৮২ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় গত ফেব্রুয়ারি মাসে ৪৮টি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আত্মহত্যায় ফাঁসিতে ঝুলে মৃত্যু কিংবা বিষপানে মৃত্যুও ঘটনায়ই কুমিল্লার বিভিন্ন থানায় এসব মামলা দায়ের করা হয়। গতকাল রোববার কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপিত ফেব্রুয়ারি মাসের অপরাধ বিবরনী পর্যালোচনার সময় এই তথ্য জানানো হয়। তবে মামলার এই সংখ্যাকে স্বাভাবিক হিসেবেই দেখছেন পুলিশ বিভাগ।
কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন কুমিল্লার কাগজকে জানান, প্রতি মাসে কুমিল্লায় অপমৃত্যুর মামলার সংখ্যা স্বাভাবিক। বেশির ভাগ ক্ষেত্রেই ফাঁসিতে বা বিষপাণে মৃত্যুও ঘটনায় এসব মামলা দায়ের করা হয়।
এদিকে কুমিল্লায় জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসের অপরাধ চিত্রে উন্নতি হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে নেমে এসেছে অপরাধের মাত্রা ও সংখ্যা। রবিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপিত তথ্য ও পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, গুরুতর অপরাধ বিবরনীতে দেখানো হয়েছে ফেব্রুয়ারি মাসে কুমিল্লা জেলায় খুন হয়েছে ৪টি, জানুয়ারি মাসে যার সংখ্যা ছিলো ১০। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ১৩টি। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে কমেছে ধর্ষণের সংখ্যা, ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটে ৬টি। ডাকাতি ও দস্যুতার ঘটনা ঘটেছে একটি করে। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে কমে এসেছে মামলার সংখ্যাও। সব সময়ের মত সবচেয়ে বেশি মামলা দায়ের করা হয়েছে মাদক আইনে ২৭৯টি। মোট মামলার সংখ্যা ৫০৬টি । সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোশারেফ হোসেনের সঞ্চালনায় সভায় অংশ নেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হোসেন, চান্দিনা পৌরসভার মেয়র শওকত হোসেন, হোমনা পৌরসভার মেয়র এডভোকেট নজরুল ইসলাম, মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লা মিয়া রতন শিকদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০