1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার দেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

খুলনার দিঘলিয়ায় ক্রিকেট টুর্নামেন্ট খেলা শেষে পুরস্কার বিতরণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৫০২ বার দেখা হয়েছে
  • খুলনা ব‍্যুরো

খুলনার দিঘলিয়া ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার ১০ মার্চ ২০২৩ অনুষ্ঠিত হলো ১০ দলীয় ফাতেমা মেমোরিয়াল প্রিমিয়ার লীগ ( FMPL-5) T12 ক্রিকেট টুর্নামেন্ট খেলা। সরদার ইসরাইল হোসেনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন,খুলনা ৪ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এবং একসময়ের কৃতি ফুটবল প্লেয়ার আব্দুস সালাম মূর্শেদী। গত ২৭ জানুয়ারি ২০২৩ উক্ত খেলার শুভ সূচনা হয়েছিল। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে
শান্তিপূর্ণভাবে প্রায় দেড় মাস ব্যাপী এই খেলার আজ পরিসমাপ্তি ঘটে। খেলা শেষে অতিথিদের ফুল দ্বারা বরণ করে নেওয়া হয়। এছাড়া অত্র এলাকার দুইজন কৃতি ক্রীড়া বিদকেও সংবর্ধনা প্রদান করা হয়। এরপর বিজয়ী এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন,মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি এবং খেলার উদ্বোধক উপজেলা চেয়ারম্যান মারুফুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ। সবশেষে ফাতেমা মেমোরিয়াল প্রিমিয়ার লীগ( FMPL-5) এর আয়োজনে সন্ধ্যার পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০