1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

জয়পুরহাটের সক্রিয় চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ৬ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৪১৭ বার দেখা হয়েছে

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাট শহরে সম্প্রতি সার্কিট হাউজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান চালাকালে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এর পর বিশেষ অভিযান পরিচালনা করে ৬ টি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যদকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জয়পুরহাট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নুরে আলম।

গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলেন তাওসিব হাসান,রবিউল ইসলাম,সোহানুর রহমান সোহান, শামীম হোসেন, মিম হোসেন, আলফার হোসেন। পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, গত ২৮ ফেব্রুয়ারি রাত ৮ টায় সার্কিট হাউজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে থেকে একটি ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় গত ১ মার্চ জয়পুরহাট থানায় মামলা করেন মোটরসাইকেলের মালিক রাশেদ এরপর পুলিশ রবিউলকে গ্রেফতার করে পরে তার  দেওয়া তথ্যে আন্ত জেলা মোটরসাইকেল চোর চক্রের আরও  ৫ জনকে গ্রেফতার করা হয়। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান,১০-১২ জনের একটি গ্রুপ এই চক্রের সঙ্গে জড়িত। মোটরসাইকেল চুরিতে দুটি মাস্টার কি ব্যবহার করতেন তারা। ওই মাস্টার কি দিয়ে এক মিনিটেই মোটরসাইকেল চুরি করে পালিয়ে যেতেন। এর আগেও বেশ কিছু মোটরসাইকেল জয়পুরহাটসহ বিভিন্ন জেলা থেকে চুরি করে বিক্রি করেছেন তারা। 
প্রেস ব্রিফ্রিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহেদ আল-মামুন প্রমুখ 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০