1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

খুলনা মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৪৮৬ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন) খুলনা ব‍্যুরো

সোমবার (৬ মার্চ ২০২৩) সকালে কেএমপি’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা,বিপিএম-সেবা এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভার প্রারম্ভে কেএমপি’র পুলিশ কমিশনার শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার,শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার,শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার,শ্রেষ্ঠ ভিআর ও পাসপোর্ট তদন্তকারী অফিসার, শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ সার্জেন্ট এবং মিডিয়া সেলের অফিসারদের কে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কেএমপি’র পুলিশ কমিশনার খুন,ডাকাতি,দস্যুতা,নারী নির্যাতন চুরি মামলার তদন্তের অগ্রগতি,ওয়ারেন্ট তামিলের পরিসংখ্যান,থানায় মামলা রজু ও নিষ্পত্তির পরিসংখ্যান,সাজা ও খালাস মামলার পরিসংখ্যান পর্যালোচনাসহ সভায় উপস্থিত কর্মকর্তাদের মূলতবী মামলা সমূহের দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল হার বাড়ানো এবং মাদকদ্রব্য উদ্ধারসহ যে কোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নিজেদের সেফটি সিকিউরিটি বজায় রেখে ডিউটি করার জন্য সকলকে গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট ডিসিদেরকে মনিটরিং এর জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

উক্ত অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন,কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী-সহ অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ সহকারী পুলিশ কমিশনারবৃন্দ অফিসার ইনচার্জবৃন্দ এবং পুরস্কারপ্রাপ্ত পুলিশ অফিসারবৃন্দ। ##

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০