1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ট্রাকচাপায় প্রাণ গেলো বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শিক্ষার্থীর!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৪০১ বার দেখা হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টর

বগুড়ায় ট্রাকচাপায় রাফসান সিয়াম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। তিনি শহরের বাদুরতলা এলাকার অরুনের ছেলে। রাফসান সরকারি আজিজুল হক কলেজে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শনিবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরে চারমাথা এলজিডি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক রাকিবুল হাসান (২৩) আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সুজন মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সন্ধ্যার দিকে সিয়াম ও রাকিবুল মোটরসাইকেল করে শহর থেকে চারমাথার দিকে যাচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কায় দেয়। এতে সিয়াম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ পরিদর্শক সুজন মিঞা আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০