1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

রায়পুরায় ট্রেনে কাটা পড়া অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৪৫৯ বার দেখা হয়েছে

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় ঢাকা-ভৈরব রেললাইনে এগারোসিন্দুর গোধূলি ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার(০৪ মার্চ) উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের অদূরে বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান,দুপুরে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্ধুর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি বেলা সাড়ে চারটায় উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশের অদূরে বড়বাড়ি এলাকায় আসার পর ট্রেনে নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তাঁর আনুমানিক বয়স ৪০ বছর। এ সময় তাঁর পরনে ছিল সাদা রঙের টি শার্ট ও জিন্স প্যান্ট। খবর পেয়ে বিকেলেই নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা রেললাইনের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাঁর নাম-পরিচয় সনাক্তে কাজ করছে পিবিআই ও রেলওয়ে পুলিশ।

স্থানীয়দের ধারণা, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি এগারসিন্ধুর ট্রেনের যাত্রী ছিলেন। চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান তাঁরা।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে নিহত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তাঁর নাম পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০