1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

রাজশাহী জেল খানার গম বাইরে বিক্রির অভিযোগে ট্রাক ড্রাইভার আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৫৫১ বার দেখা হয়েছে

মো. আলাউদ্দীম মন্ডল রাজশাহী

রাজশাহীর মোহনপুর উপজেলা কেশরহাটে জেল খানার গম বাইরে বিক্রির অভিযোগ পাওয়া গেছে এবং ৯৫ বস্তা গম জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক জন ড্রাইভারকে আটক করেছে পুলিশ। ড্রাইভার হোসেন আলীর বাড়ি রাজশাহী বাগমাড়া উপজেলায়।

স্থানীয় সৃত্রে জানা যায়- ৪ই মার্চ শনিবার বিকালের দিকে এক মিনি ট্রাক ভর্তি গম রাজশাহী জেলখানা থেকে নিয়ে এসে মোহনপুরের কেশরহাট এলাকার দোকানে বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ যেয়ে হাতেনাতে মালামাল ভর্তি মিনি ট্রাক সহ জব্দ করে, পরে মোহনপুর থানায় নিয়ে আসা হয়। এবং ট্রাক ড্রাইভারকে জিজ্ঞেসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। সংবাদটি লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

এই বিষয়ে মোহনপুর থানা ইনচার্জ ওসি সেলিম বাদশাহ বলেন,ট্রাক সহ মালামাল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০