1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নার্সের বদলে আয়া,ক্যানোলা খুলতে গিয়ে কাটা পড়ল শিশুর আঙুল!!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৪৯১ বার দেখা হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টর

পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা ২৩ দিনের শিশুর ক্যানোলা খোলার সময় হাতের আঙুল কেটে ফেলার অভিযোগ উঠেছে হাসপাতালের এক আয়ার বিরুদ্ধে।
বৃহস্পতিবার(২ মার্চ) দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর নাম মিষ্টি পাল। তার বাবার নাম চন্দন পাল। তাদের বাড়ি জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ গ্রামে।
অভিযুক্ত আয়ার নাম আঞ্জুয়ারা খাতুন। তার বাড়ি সদর উপজেলার দাপুনিয়া এলাকায়। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
শিশুটির বাবা চন্দন পাল জানান, ঠাণ্ডাজনিত কারণে শিশুকে গত ২৮ ফেব্রুয়ারি পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গত ২ মার্চ সকালে শিশুর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সেদিন দুপুরে তাকে ছাড়পত্র দেওয়ার কথা জানান হাসপাতালের চিকিৎসকরা। ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়াও চলছিল। কিন্তু নার্সের বদলে শিশুর হাতে লাগানো ক্যানোলা খুলতে যান আঞ্জুয়ারা খাতুন। তিনি ক্যানোলা কাটতে গিয়ে শিশুটির ডান হাতের একটি আঙুল কেটে ফেলেন। শিশুটির চিৎকারে ছুটে আসে অন্যান্য রোগীরা। পরে হাসপাতাল থেকে পালিয়ে যান আঞ্জুয়ারা।
চন্দন পালে অভিযোগ,নার্সের কাজ কীভাবে একজন আয়া করতে গেলেন। এটা মেনে নেওয়া কঠিন। হাসপাতালের সহকারী পরিচালক ডা.ওমর ফারুক মীর বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০