1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

দেবীদ্বারে বঙ্গবন্ধু মডেল একাডেমীর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৪৭৩ বার দেখা হয়েছে

শফিউল আলম রাজীব দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা দেবীদ্বারে বঙ্গবন্ধু মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় বড়আলমপুর বঙ্গবন্ধু মডেল একাডেমি প্রাঙ্গণে এলজিইডি কল্যান সমিতির সচিব ও বঙ্গবন্ধু মডেল একাডেমি পরিচালনা পর্ষদের সভাপতি ইন্জিনিয়ার নুরুল ইসলামের সভাপতিত্বে এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোসলে উদ্দীন মিসিরের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিইডি কল্যান সমবায় সমিতির প্রশাসনিক কর্মকর্তা এলকেএস লিঃ মোঃ আবু তাহের, হিসাবরক্ষক অজিত কুমার দাস, হিসাব সহকারী-১ ও বাংলাদেশ বেতারের শিল্পী সুলতানা আফরোজ, হিসাব সহকারী-২ মোহাম্মদ মেহেদী হাসান, কই অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ ফরমান আলম, সরকারি মনিটরিং এক্সপার্ট আসমা ইয়াসমিন সিদ্দীকা, কমিউনিটি অর্গানাইজার তাজনেহার বেগম, কার্য সহকারী মোঃ মনির হোসেন, অফিস সহকারী শাহেনা বেগম, অফিস সহায়ক শওকত মোল্লা। অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, দেবীদ্বার পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছাবের আহমেদ,সাংবাদিক শফিউল আলম রাজীব, আবুল বাশার, আবু তাহের,নিখিল চন্দ্র, সুবাস চন্দ্র প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোঃ শাহজালাল জুয়েল। অতিথিদের মধ্যে থেকে সংগীত পরিবেশনা করেন, বাংলাদশ বেতারের শিল্পী সুলতানা আফরোজ। বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নিত্য পরিবেশনা করেন। সবশেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইন্জিনিয়ার নুরুল ইসলাম তার বক্তব্যে বলেন,ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর প্রতি আমার একরকম ভালোবাসা কাজ করতো,তাই ছাত্রজীবনে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম, আজো আওয়ামীলীগের একজন কর্মী হয়েই আছি। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার প্রতিফলন হিসেবে ” বঙ্গবন্ধু মডেল একাডেমি” প্রতিষ্ঠা করেছি। এই প্রতিষ্ঠান সকলের সহযোগিতায় একদিন অনেকদূর এগিয়ে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ‘বঙ্গবন্ধু’ মডেল হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০