1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রাখার মামলায় ইকবালের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৫২৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নানুয়া দিঘির পাড়ের দুর্গা পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার মামলার প্রধান আসামি মোহাম্মদ ইকবাল হোসেনকে ১৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।
মোহাম্মদ ইকবালের সাজা ঘোষণা হওয়া এই মামলাটি গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় দায়ের হয়েছিল। অপরাধের কথা স্বীকার করে নেওয়ার পর আজ তার বিরুদ্ধে সাজা ঘোষণা করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়েত।
২০২১ সালের ১৩ অক্টোবরের ওই ঘটনায় দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও ১০টি মামলা হয়।
সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম শামীম বলেন, পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ইকবাল তার আইনজীবীর মাধ্যমে আবেদন জমা দিয়েছিলেন। আসামির উপস্থিতিতে আজ সাজা ঘোষণা করা হয়।
অন্য মামলায় পরোয়ানা না থাকলে আদালত তাকে মুক্তি দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ১৬ মাস কারাভোগ করছেন বলে উল্লেখ করেছেন আদালত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০