1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

লালপুরে ইমো হ্যাকার চক্রের ৫ সদস্য আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৫১৮ বার দেখা হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুর উপজেলাধীন বালিতিতা ইসলামপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে ইমো হ্যাকার চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব।
র‌্যাবের এক প্রেস ব্রিফিং জানানো হয় সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৫ সিপিসি নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃত্বে উপরোল্লিখিত স্থানে অভিযান চালিয়ে ইমো হ্যাকার চক্রের এই ৫ সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার আব্দুলপুরখ গ্রামের মহসীন আলীর ছেলে রিদুয়ান আহম্মেদ পূর্ন (২৩), মোমিনপুর গ্রামের মিল্টন আলীর ছেলে হাসিবুল হাসান শান্ত (২৪), মহরকয়া গ্রামের আব্দুল খালেক বুধুর ছেলে শামীম হোসেন (২২), মনিরুল ইসলামের ছেলে শুভ আলী (২১) ও রাজশাহীর বাঘা উপজেলার চক নারায়নপুর গ্রামের কালাম উদ্দিনের ছেলে হৃদয় আলী (২১)।
এসময় আটককৃতদের কাছ থেকে ১ টি মোটরসাইকেল, ৭ টি মোবাইল সেট, ৯ টি সিমকার্ড ও নগদ ৯ হাজার ৬ শত ৬০ টাকা উদ্ধার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা হয়েছে।
উল্লেখ্য গত ১৩ ফেব্রুয়ারি একজন সৌদী প্রবাসির কাছ থেকে ইমো হ্যাকিংয়ের মাধ্যমে গ্রেফতারকৃতরা ৫৫ হাজার টাকা হাতিয়ে নেয়। প্রবাসির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে এদের আটক করা হয় বলে র‌্যাব জানায় ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০