1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

ভিক্ষুকের কোলে শিশু সন্তান রেখে পালালেন মা!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩৭৮ বার দেখা হয়েছে

মিরু হাসান

লক্ষ্মীপুরে ভিক্ষুকের কোলে ছয় মাসের একটি শিশু সন্তানকে রেখে পালিয়ে গেছেন মা। বুধবার (১ মার্চ) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর আধুনিক সদর হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটি উদ্ধার করে।
বৃদ্ধা ভিক্ষুক সালমা বেগম (৭০) জানান, হাসপাতালের সামনে এক নারী শিশুটিকে কোলে দেয়। একটু আসি বলে ওই নারী ২ ঘণ্টায় ফেরেনি। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানিয়েছেন। তবে ওই নারীকে তিনি চেনেন না। সালমা বেগম লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মৃত আবদুর সোবহানের স্ত্রী। স্থানীয়রা জানার, দীর্ঘ সময় ধরে বৃদ্ধা সালমা শিশুটিকে কোলে নিয়ে বসেছিলেন। পরে শিশুটি রেখে তার মা পালিয়ে গেছেন বলে আশপাশের লোকজনকে জানান। খবর পেয়ে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ ঘটনাস্থল পৌঁছে বৃদ্ধা সালমার সঙ্গে কথা বলেন। বিষয়টি তিনি লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।
কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। নিষ্পাপ শিশুটিকে ভিক্ষুকের কোলে রেখে পালিয়ে যান তার মা। আশপাশের কেউ ওই নারীকে চেনেন না।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০