1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

 তালতলীতে গাঁজাসহ চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেফতার 

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৭৭ বার দেখা হয়েছে

মল্লিক মোঃ জামাল, ভ্রাম্যমাণ প্রতিনিধি

বরগুনার তালতলীতে এক কেজি গাঁজাসহ মহসীন ফকির (৪১) নামের চাকরিচ্যুত এক সাবেক সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(২৭ ফেব্রুয়ারি) উপজেলার ছোটবগী ইউপির ঠংপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার চাকরিচ্যুত সেনা সদস্য মহসীন ফকির(৪১) উপজেলার ছোটবগী ইউপির চরপাড়া গ্রামের মৃত শাহজাহান ফকিরের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পায় চাকরিচ্যুত সেনা সদস্য মহসীন ফকির দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এর প্রেক্ষিতে এস আই জামাল ও এ এস আই আবু জাফর ক্রেতা ছদ্মবেশে ফোন দিলে তাদের কাছে মাদক বিক্রি করবে বলে জানায়। পরে 
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাখাওয়াত হোসেন তপুর নেতৃত্বে পুলিশের একটি টিম ক্রেতা ছদ্মবেশে মহসীন ফকিরের কাছে যায়। এ সময় তার শরীরে পেচানো চাদর থেকে গাজাঁ বের করলে। পরে তল্লাশি চালিয়ে তাকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সেনাবাহিনীর চাকরিচ্যুত মহসীন ফকির দীর্ঘ দিন ধরে গাঁজা বিক্রি করে আসছিলেন। কৌশলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে আগে সেনা সদস্য ছিলেন। এই মাদক কারবারির জন্য তাকে চাকুরিচ্যুত করা হয়েছিলো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। তাকে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০