1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২০৬ জন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪২৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে কোনো ঘুষ, সুপারিশ ও হয়রানি ছাড়াই ২০৬ নিয়োগ প্রত্যাশী চাকরি পেয়েছেন। নিয়োগ পাওয়াদের মধ্যে ১৮১ জন পুলিশ ও ২৫ জন নারী।মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।নতুন নিয়োগ পাওয়াদের মধ্যে সাধারণ কোটায় ১১২ জন, মুক্তিযুদ্ধ কোটায় ৪০ জন। পোষ্য কোটায় পুরুষ ১৮, নারী-২৫ জন,আনসার কোটায় ১১ জন, এতিম কোটায় একজন নিয়োগ পেয়েছেন।
সকাল ১১টায় কুমিল্লা পুলিশ লাইন্স শহীদ আর.আই. এ.বি.এম আব্দুল হালিম মিনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নতুনদের বরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান (অপরাধ), কুমিল্লা সদর সার্কেল এসপি কামরান হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন,প্রতিটি মানুষ যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে সৎ হয়ে কাজ করে তাহলে দেশ আরো অনেক দূর এগিয়ে যাবে। স্মার্ট পুলিশ তৈরি করার জন্য ঢাকা পুলিশের হেডকোয়ার্টারে সহযোগিতায় স্বচ্ছভাবে কুমিল্লাতে ২০৬ জনকে নিয়োগ দিয়েছি। আলহামদুলিল্লাহ এখানে সবাই মেধাবী। এরা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। ঘুষ ছাড়া যেহেতু চাকরি হয়েছে নতুন নিয়োগ প্রাপ্তরা সৎ ভাবেই দায়িত্ব পালন করবেন বলে আমি আশা করি।উল্লেখ্য,গত ২০ ফেব্রুয়ারি কুমিল্লা পুলিশ লাইন মাঠে কনস্টেবল পদে চাকরির জন্য পরীক্ষা শুরু হয়। চাকরির জন্য আবেদন করেন ৫ হাজার ৮২২ জন। শারীরিক যোগ্যতায় বাদ পড়ে লিখিত পরিক্ষায় অংশ নেন ৪১৮৭ জন।লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হন ৫৭১ জন। পরবর্তীতে মৌখিক পরীক্ষায় কৃতকার্য হন ২০৬ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০