1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় সফিকুল হত্যা মামলায় এক আসামী যাবজ্জীবন কারাদন্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৮৩ বার দেখা হয়েছে

নেকবর  হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বরুড়ার হুরুয়া গ্রামে মুরগী ব্যবসায়ী সফিকুল ইসলাম হত্যা মামলায় আসামী মো: ইকবালকে যাবজ্জীবন কারাদন্ড ও দশহাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেয় আদালত।। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১১ টায় কুমিল্লা অতিরিক্ত জেলা দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এ পিপি এড নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বরুড়া উপজেলার হুরুয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে মো: ইকবাল(২৪) এ ঘটনায় ২০১১ সালের ২১ সেপ্টেম্বর নিহত সফিকুল ইসলামের ছেলে মোঃ জাকারিয়া বাদী হয়ে বাদী হয়ে বরুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি এড নজরুল ইসলাম জানান, ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টা বরুড়া হুরুয়া গ্রামে মুরগী ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম মুরগীর ফার্ম হইতে ফেরত না আসায় পরদিন বরুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে ২১ সেপ্টেম্বর সাড়ে ১১টায় আইয়ুব আলী বাড়ির দক্ষিণ পাশে পুলের উপর গেলে পঁচা দুর্গন্ধ পেয়ে সামনে গিয়ে দেখেন নিচু ভূমির জংলার মধ্যে সফিকুল ইসলামের লাশ লাশ সনাক্ত করে ।ওই মামলায় আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর চার্জগঠন শেষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে স্বীকারোক্তিমুলক জবানবন্দি পর্যালোচনা করে যুক্তিতর্ক শুনানী শেষে আসামি ইকবালের বিরুদ্ধ আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন।
এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের এপিপি এডভোকেট নজরুল ইসলাম এবং আসামিপক্ষে এডভোকেট গাজী মোঃ আব্দুল আলীম। কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, রায় ঘোষণার পর আসামী মো : ইকবালকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০