1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

দেবীদ্বারে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪৫ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ ও দেবীদ্বার উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে দেবীদ্বারে রেলী, বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সোমবার বিকেলে কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শিরিন সুলতানার সভাপতিত্বে জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে সুসজ্জিত একটি রেলী কুমিল্লা-সিলেট মহাসড়ক হয়ে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেষ হয়। পরে তারা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সমাবেশ করেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মাষ্টার, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানি, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম।
এছাড়াও মহিলা আওয়ামীলীগের দেবীদ্বার উপজেলা সভাপতি নাজমা মোর্শেদ, সম্পাদক রোজিনা আক্তার, মুরাদনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, সানোয়ারা বেগম লোনাসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০