1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা,এক প্রবাসী নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৩১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় প্রাইভেটকারে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার ইউটার্ণ এলাকায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
১৭ বছর বয়সী নিহতের নাম জাহানারা আক্তার সৌদি আরবে পরিবারের সঙ্গে থাকতেন। দাদাবাড়িতে ঘুরতে এসেছিলেন তারা।
ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন স্ব-পরিবারে সৌদি আরবে ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার জালাল আহমেদ। মেয়েরা দাদার বাড়ি দেখবে বলে গতকাল রাতে বিমানে বাংলাদেশে আসেন তারা। রাতেই বাড়ি ফেরার জন্য প্রাইভেটকারে রওনা দেন। ভোর সাড়ে ৪টার দিকে পদুয়ায় বাজার ইউটার্ণে একটি ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে জালাল আহমেদের মেয়ে জাহানারা আক্তার ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া জালাল আহমেদ, তার স্ত্রী বিলকিস বেগম,ছোট মেয়ে সুলতানা জাহান ও প্রাইভেটকার চালক মো.আলাউদ্দিন আহত হন৷
তাদেরকে উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা নজরুল বলেন, ‘মরদেহটি থানায় আছে। প্রাইভেটকার ও ট্রাকটি জব্দ করা হয়েছে তবে ট্রাক চালক পলাতক। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০