1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

এনভয় গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১৯ বার দেখা হয়েছে

খুলনা ব‍্যুরো

শনিবার (২৫ ফেব্রুয়ারি ২০২৩) খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ বিশিষ্ট সমাজসেবিকা ও এনভয় গ্রুপের চেয়ারম্যান মিসেস সারমিন সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানের শুরুতে খুলনা- ৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী এর সহধর্মিনী,বিশিষ্ট সমাজসেবিকা সারমিন সালামকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় কালে সারমিন সালামও দিঘলিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র গণমাধ্যমে প্রকাশের জন্য সাংবাদিকদের অনুরোধ জানান । তিনি বলেন বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন, সে সকল তথ্য সাধারণ জনগণের কাছে পৌঁছে দেয়ার মাধ্যম হলেন সাংবাদিকবৃন্দ, তাই আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে এ সকল উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের তথ্য প্রকাশের জন্য সচেষ্ট থাকবেন। দেশ এখন দুর্বার গতিতে এগিয়ে চলেছে,এই গতি চলমান রাখতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার যত ভাল কাজ করছে তার প্রতিফলন ঘটে সংবাদ প্রচারের মাধ্যমে। তাই আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে সরকারের সকল ভালো কাজের অংশীদার হিসেবে কাজ করবেন বলে আমি আশা করি। তিনি আরো বলেন, আমি এবং আপনাদের এমপি আব্দুস সালাম মূর্শেদী আমরা সর্বদাই দিঘলিয়া প্রেসক্লাবের পাশে আছি এবং থাকবো। শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন দিঘলিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান তারেক, বিশিষ্ট সাংবাদিক কবি এম ফরহাদ কাদির, সিনিয়র সহ-সভাপতি গাজী জামশেদ সৌরভ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, কোষাধ্যক্ষ ওয়াসিক রাজীব, যুগ্ম সাধারন সম্পাদক কে এম আসাদুজ্জামান, প্রচার সম্পাদক মোঃ সালাউদ্দিন মোল্লা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রানা মোল্লা। ##

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০