1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রী নিহত!!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪৫ বার দেখা হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। বুধবার বেলা তিনটার দিকে শহরের চেলোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম মাহিশা আকতার মোহনা(১৭)। তিনি বগুড়া শিবগঞ্জ উপজেলার কীচক এলাকার মঞ্জুর রহমান প্রামাণিকের মেয়ে। মোহনা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোহনার চাচাতো ভাই আব্দুল কাইয়ুম বলেন, ছোটভাই জয়কে নিয়ে মোহনা বগুড়ার কাটনারপাড়ায় ভাড়া বাসায় থাকতো। হঠাৎ কি কারণে চেলোপাড়ায় গেলো এবং ট্রেনে কাটা পড়লো আমরা কিছুই বুঝতে পারছি না।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) আমিনুল ইসলাম বলেন,বিকালে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেসের কাটা পড়ে মোহনা নামে এক কলেজছাত্রী নিহত হয়। স্থানীয়রা তাকে ট্রেনের নিচে ঝাঁপ দিতে দেখেছে। আমরাও প্রাথমিকভাবে ধারণা করছি ওই ছাত্রী কোন কারণে আত্মহত্যা করেছেন।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০