1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ঘর নির্মাণে কুতুব উদ্দিনের পাশে দাঁড়ালেন বগুড়ার হিরো আলম!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৭৬ বার দেখা হয়েছে

মিরু হাসান,

মানবতার সেবায় এবার নিজ নামে ফাউন্ডেশন থেকে সাহায্য দেওয়া শুরু করেছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। সিলেট বাদাগাট নিল গাওয়ের কতুব উদ্দিনের পরিবারকে ঘর তৈরির জন্য নগদ অর্থ সহায়তা করে এ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করেন তিনি।
বুধবার (২২ ফেব্রুয়ারি) মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করে হিরো আলম বলেন, অনেক আগে থেকে মানবতার সেবায় বিভিন্ন জেলায় নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সিলেটে বন্যার সময় সামর্থ্য অনুযায়ী ত্রাণসামগ্রী বিতরণ করেছি। সেই ধারাবাহিকতায় সবাইকে সঙ্গে নিয়ে বড় আকারে শুরু করলাম।
তিনি বলেন,এখন‘হিরো আলম ফাউন্ডেশন’ এর মাধ্যমে বড় পরিসরে মানবতার সেবায় কার্যক্রম পরিচালনা করতে চাই। বিশেষ করে কাহালু-নন্দীগ্রাম এবং বগুড়া সদরের সর্বস্তরের মানুষ যেভাবে ভোট দিয়ে আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন, তাদের কাছে আমি ঋণী। এই এলাকার মানুষের জন্য কিছু করতে চাই।
উপহারের গাড়িটি অ্যাম্বুলেন্সে রূপান্তর করতে ও কাগজপত্র ঠিক করতে অনেক টাকার প্রয়োজন জানিয়ে হিরো আলম বলেন,‘সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সেবা দিতে একজন দক্ষ চালক ও একজন সহকারী দরকার। ফাউন্ডেশন চালানোর মতো সামর্থ্য ও অর্থ হয়তো আমার কাছে নেই। তবে দেশ–বিদেশে অনেক ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও বিত্তবান মানুষ আছেন, যারা মানবতার সেবায় অর্থ খরচ করতে চান। তাদের আহ্বান জানাই মানবিক এই উদ্যোগে আমার পাশে থাকার জন্য।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০