1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৮৯ বার দেখা হয়েছে

মিরু হাসান

বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
বগুড়ার শেরপুরে মাটি বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মায়া খাতুন (৫) নামের এক শিশুর নিহত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া পুর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মায়া খাতুন বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া পুর্বপাড়া এলাকার মেরাজুল ইসলামের মেয়ে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে মায়া রাস্তার পাশে খেলছিল। এ সময় তাঁর নানী পাশের স্থানীয় এক দোকানে গেলে তাকে দেখে মায়া দোকানের দিকে যায়। এমতাবস্থায় মাটি বোঝাই ট্রাকটি মায়াকে চাপা দিলে সেখানেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে শেরপুর থানার এসআই মিথুন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০