1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

দেবীদ্বারে জুতা পায়ে শহীদ মিনারে প্রধান শিক্ষক: এলাকায় তোলপাল্লা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৯৮ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে শহীদ মিনারের বেদীতে জুতা পায়ে পুষ্পস্তবক অর্পন করেছে এক স্কুলের প্রধান শিক্ষক । এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে উপজেলার মহেশপুর উচ্চ বিদ্যালয়ে।
স্থানীয়রা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মঙ্গলবার সকালে দেবীদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মহেশপুর উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এ সময় স্কুলে নির্মিত শহীদ মিনারের বেদীতে ওই স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জুতা পায়ে উঠে পুষ্পার্ঘ অর্পন করেন এবং কয়েকটি ছবি তুলে প্রধান শিক্ষক তার নিজের ফেসবুক এ্যাকাউন্টে আপলোড করেন।
জুতা পায়ে শহীদ বেদীতে ফুল দেয়ার আরো কয়েকটি ছবি স্থানীয় একাধিক ব্যক্তির ফেসবুক পেইজে আপলোড করা হলে এ নিয়ে এলাকায় ও বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়। ঘটনার ঘন্টাখানেক পর জুতা পায়ের ছবিটি ফেসবুক থেকে সরিয়ে নেয় ওই প্রধান শিক্ষক।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের বলেন,‘জুতা’ পায়ে শহীদ মিনারে ওঠা ঠিক হয়নি বলে দুঃখ প্রকাশ করেন এবং এমন ঘটনার পূনরাবৃত্তি আর ঘটবেনা বলেও জানান।
এ ব্যাপারে মহেশপুর উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ডালিম মিয়া বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনাটি দুঃখজনক। তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী বলেন,‘বিষয়টি আমার জানা নেই। ছবিটি দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০