1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

খুলনার ওয়ার্ড কাউন্সিলরসহ ৬ জন কারাগারে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১৭ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন) খুলনা

খুলনার লবণচরা এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও কর্মচারীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় খুলনা সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠুসহ ৬ জনকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (২০ ফেব্রুয়ারি) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে,একই দিন ভোরের দিকে লবণচরা থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে র‌্যাব ও পুলিশ। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, গতকাল রোববার রাতে ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিঠুসহ কয়েকজন স্থানীয় ব্যবসায়ী মনিরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালান। তারা দোকানের কর্মচারীকেও মারধর করেন। এ ঘটনায় ভুক্তভোগী মনির কাউন্সিলর মিঠুসহ সাত জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। পরে ভোরের দিকে র‌্যাবের সহায়তায় মিঠু, শামসু ও মজিবরকে গ্রেপ্তার করা হয়। পরে অপর আসামি হারুন,টুটুল ও হযরতকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০