1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় ১০ লাখ শিশুকে খাওয়ানো হচ্ছে ‘এ’ প্লাস ক্যাপসুল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে ১৭ উপজেলা ও সিটি করপোরেশনের চার হাজার ৯৩২টি কেন্দ্রে ছয় থেকে ৫৯ মাস বয়সী ১০ লাখ ৩ হাজার ৫০০ শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের কার্যালয়ে কুসিক মেয়র আরফানুল হক রিফাত।
এসময় উপস্থিত ছিলেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ড.সফিকুল ইসলাম এবং কুসিকের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী।
সোমবার সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত চলবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন। ক্যাপসুল খাওয়ানোর কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ৯ হাজার ৮৬৪ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে।

কুমিল্লা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে কু‌মিল্লা সিটি করপো‌রেশ‌নের ১০৫‌টি কেন্দ্রে ৫৫ হাজার ভিটামিন এ ক্যাপসুল খাওয়া‌নো হচ্ছে।
তিনি আরও বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল ও ১২ থেকে ৫৯ বয়সী শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। টিকাদান কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের নিয়ে অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০