1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বগুড়ায় বিশেষ অভিযানে পুলিশের ২৭ টিম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৯৬ বার দেখা হয়েছে

মিরু হাসান

বগুড়ায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে ২৭ টি টিম নিয়ে শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান। এ অভিযান শুরু হয় রোববার রাত সাড়ে ৯ টা থেকে। তবে সোমবার ভোর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন বলেন,’বগুড়া সদর এলাকায় মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে রাত থেকে শুরু হয়েছে বিশেষ অভিযান। এই অভিযান চলবে ভোর পর্যন্ত। অভিযান সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।’
বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা যায়,রোববার রাত সাড়ে ৯ টা থেকে বগুড়া সদর থানা এলাকার ১১ টি ইউনিয়ন ও পৌর এলাকার ৮ টি পুলিশ ফাঁড়িতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এই অভিযানে সদর থানা পুলিশসহ জেলা পুলিশের দুই শতাধিকের বেশি সদস্য অংশগ্রহণ করেছেন। ৮ টি পুলিশ ফাঁড়িতে ১৬ টি ও ১১ টি ইউনিয়নে ১১ টিসহ মোট ২৭ টি টিম এ অভিযানে কাজ করছে।
বগুড়া সদর থানা পুলিশ সূত্র আরও জানা যায়,জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও প্রতি দলে একজন পরিদর্শক, উপ-পরিদর্শক বা সহকারী উপ-পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা রয়েছে৷

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০