1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

অপরাধ দমন ও আত্মহত্যা প্রবণতা রোধে বগুড়ায় বিট পুলিশিং সভা!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪৯ বার দেখা হয়েছে

মিরু হাসান বগুড়া জেলা সংবাদদাতা

মাদকসহ বিভিন্ন অপরাধ দমন ও আত্মহত্যা প্রবণতা রোধে বগুড়া সদর থানার ৯ নং বিট পুলিশিং এর আয়োজনে আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সাবগ্রাম হাটে ওই বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্মহত্যা প্রবণতা রোধসহ বিভিন্ন সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়। সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন,’সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।’
আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবগ্রাম ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য আমিনুল ইসলাম,১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য রাশেদা বেগম, বুজুর্গধামক রাহমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল আলম, সদর থানার সেকেন্ড অফিসার মুঞ্জুরুল হক ভূইয়া, সাবগ্রাম ৯ নং বিট অফিসার এস আই ওসমান গনি ও এস আই শহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০