1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

চাকু বিক্রি বন্ধে বগুড়ায় পুলিশের অভিযান!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪২৩ বার দেখা হয়েছে

মিরু হাসান বগুড়া প্রতিনিধি

বগুড়ায় সাতদিনের ব্যবধানে ৯ জন ছুরিকাহত হওয়ার পর ধারালো অস্ত্র (চাকু) বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পৌর শহরের কাঁঠালতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে ইদ্রিস মার্কেটের নুরুল স্টোর থেকে ১২০টি ও চুরিপট্টি মার্কেটের দাদা ভাই স্টোর থেকে ৯০টি চাকু জব্দ করা হয়। একই সঙ্গে দুই দোকানিকে চাকু বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে দোকানদারদের দাবি,পুলিশের জব্দ করা চালু বাসাবাড়ির নানা কাজে ব্যবহার হয়ে থাকে।
নুরুল স্টোরের মালিক নুরুল ইসলাম বলেন,এ চাকু দিয়ে অপরাধ সংগঠিত হয় আমাদের জানা ছিল না। প্রশাসন থেকে যেহেতু নিষেধ করেছে তাই এরপর থেকে বিক্রি করবো না।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম বলেন, ্জব্দ চাকু দিয়ে বর্তমান সময়ে পৌর শহরের নানারকম অপরাধ সংগঠিত হচ্ছে। এসব চাকুর দাম সহজলভ্য হওয়ায় কিশোররাও এগুলো দিয়ে অপরাধে জড়িয়ে পড়ছে। আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজকের এ অভিযান।
এর আগে ৭ ফেব্রুয়ারি বগুড়া পৌর শহরের হকার্স মার্কেট এলাকায় মোটরসাইকেলের ধাক্কা লাগার জেরে পাঁচজনকে ছুরিকাঘাত করা হয়। এর ঠিক সাতদিন পরই ১৪ ফেব্রুয়ারি শহরের বিভিন্ন স্থানে তুচ্ছ ঘটনায় চারজন ছুরিকাহত হন৷।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০