1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডোমারে রাস্তা নির্মাণে উদ্বোধন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা- আফতাব উদ্দিন সরকার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৭৮ বার দেখা হয়েছে

বিকাশ রায় বাবুল নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে ৮৩ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন,ইউনিয়ন পরিষদ জামে মসজিদের মেরামত কাজ পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হরিণচড়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠন আলোচনা সভার আয়োজন করেন।
বৃহষ্পতিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বর বাবুর ডাঙ্গা এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন করেন নীলফামারী-০১(ডোমার ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

হরিণচড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক রাসেল রানা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী,উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কার্নিজ,উপজেলা আওয়ামীগের যুগ্ন সাধারন সম্পাদক শহিদ আহমেদ শান্তু,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক খয়রুল আলম প্রমূখ। এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ,ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মানিক উপস্থিত ছিলেন।
রাস্তা নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান রিয়া কন্ট্রাকশন এর প্রোপাইটর রেজাউল ইসলাম জানান,প্রায় ৮৩ লক্ষ টাকা ব্যয়ে বাবুর ডাঙ্গা হতে পিপড়ার বাজার পর্যন্ত এক হাজার মিটার রাস্তার কাজ করা হবে এবং পাঁচ লক্ষ টাকা ব্যয়ে পরিষদ কমপ্লেক্স সংলগ্ন মসজিদের মেরামত কাজ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০