1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

আগামীর সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে আজকের শিক্ষার্থীদের হাত ধরে এসপি সুদীপ!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৬ বার দেখা হয়েছে

মিরু হাসান বগুড়া জেলা সংবাদদাতা

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেছেন আগামীর সুখী সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে আজকের শিক্ষার্থীদের হাত ধরে।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমাদের অধ্যয়ন করতে হবে মানবিক মানুষ হওয়ার। তোমাদের মাদক,সন্ত্রাস,ইভটিজিংকে রেডকার্ড দেখাতে হবে। আমরা এই প্রতিষ্ঠান নিয়ে গর্ব করি। প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক তোমাদের সঠিক পথের দিশারী। তোমাদের সেই পথ অবলম্বন করতে হবে। তোমাদের গড়ে উঠতে হবে এই সমাজের জন্য,দেশের জন্য। আমরা এই সমাজকে, বগুড়াকে, তথাপি এই দেশকে তোমাদের আলোয় রাঙাতে চাই। সবার আগে আমাদের দেশ,তাই আমাদের সকলের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে। জাতির পিতার কথার মত ‘আমাদের কেউ দাবায়ে রাখতে পারবানা’ঠিক সেভাবে তোমরা একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞানের আলো থেকে কেউ দাবায়ে রাখতে পারবেনা। তোমাদের ১০ বছরের অর্জিত জ্ঞানের পর আজ এখানে এসেছো। তোমাদের অবশ্যই এই শিক্ষাপ্রতিষ্ঠানের মান অক্ষুন্ন রাখতে হবে। তোমাদের মনে রাখতে হবে পিতামাতার পর এই সমাজে বা এই জগতে যদি জাগতিক ভাবে গুরুত্বপূর্ণ ও শ্রদ্ধেয় কেউ হয়ে থাকে তারা হচ্ছেন আমাদের সম্মানিত শিক্ষকৃবন্দ। তাই শিক্ষকের যে প্রাপ্য সম্মান তা যেন সবসময় অক্ষুন্ন থাকে। আমাদের বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। আমাদের দেশ ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ। তাই সকলের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে। সকল শিক্ষার্থীকে মানবিক মানুষ হয়ে গড়ে উঠতে হবে। যাতে করে আগামীর সুখী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের আত্মনিয়োগ করতে পারে।
এসময় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ও অভিভাবক সদস্য অধ্যাপক ডাঃ শাজাহান আলী,অভিভাবক সদস্য সাইরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা।
ওই নবীনবরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি শহীদুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা,কলেজ শাখার মানবিক বিভাগের ফরম শিক্ষক কাজী মুঞ্জুরুল হক,মোস্তাকিম হোসাইন,বিজ্ঞান শাখার ফরম শিক্ষক এএসএম সালাহ উদ্দিন, আহসান হাবিব, ব্যবসায় শিক্ষা শাখার ফরম শিক্ষক হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ কাওছারীন খাতুন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে ২য় পর্বে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ উপলকক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০