1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ যুবক গ্রেপ্তার!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৫০ বার দেখা হয়েছে

মিরু হাসান বগুড়া জেলা সংবাদদাতা

বগুড়ায় র‍্যাবের অভিযানে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার মূল আসামী শহিদ মন্ডলকে (৩২) গ্রেফতার করা হয়েছে। তিনি সারিয়াকান্দি উপজেলার মৃত আশরাফ মন্ডলের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সারিয়াকান্দি উপজেলায় নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। এর আগে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ করে তা সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মঙ্গলবার গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের হয়।র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,ভিকটিমের সাথে আসামী শহিদ মন্ডলের ইমুতে কথা বলার মাধ্যমে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। সেই সুবাদে সুযোগবুঝে শহিদ ভিডিও কলের মাধ্যমে ভিকটিমের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। একসময় ভিকটিমকে ব্ল্যাকমেইল শুরু করে শহিদ। হোটেলে নিয়ে গিয়ে তাকে জোরপূর্ববক ধর্ষণ ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে সে আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ি দেওয়ার হুমকী দিয়ে ভিকটিমের কাছে ৫ লাখ টাকা দাবি করে। তখন নিরুপায় হয়ে ভিকটি গাইবান্ধা সদর থানায় মঙ্গলবার শহিদের বিরুদ্ধে মামলা করে।
র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন বলেন,’বগুড়া র‍্যাবের ক্যাম্পে ওই অভিযোগ পাওয়ার পর তাদের টিম আসামী শহিদকে গ্রেপ্তারের জন্য অভিযানে নামে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সারিয়াকান্দি নিজ এলাকা থেকে আসামী শহিদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‍্যাবের এই কর্মকর্তা আরো বলেন, আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গাইবান্ধা জেলার সদর থানায় তাকে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০