1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

অর্থ আত্মসাতের অভিযোগে খুলনা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩০ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন) খুলনা

রূপালী ব্যাংক লিমিটেড,খুলনা বয়রা মহিলা শাখার সিনিয়র অফিসার বাহাউ‌দ্দিন আহমেদের (৩৮) বিরুদ্ধে গ্রাহকের এফডিআরের সাড়ে ৮৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার(১৫ ফেব্রুয়ারি) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) মোহাম্মদ আরিফ সাদেক বলেন,আসামি বাহাউদ্দিন আহমেদ সিনিয়র অফিসার (দ্বিতীয় কর্মকর্তা) হিসেবে খুলনার বয়রার মহিলা শাখায় দায়িত্ব পালনকালে শাখার কর্মকর্তাদের আইডি ব্যবহার করে এফডিআর ও সঞ্চয়ী হিসাব থেকে সাড়ে ৮৯ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। বাহাউদ্দীন প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক শাখায় দায়িত্বশীল পদে কর্মরত থাকা অবস্থায় ২০২২ সালের ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সময়ে ৭টি লেনদেনের মাধ্যমে ৮৫ লাখ টাকা এবং পরবর্তী সময়ে ওই বছরের নভেম্বর পর্যন্ত আরও ১৪ লাখ টাকাসহ মোট ৮৯ টাকা আত্মসাত করেন। এছাড়াও চালানে প্রায় এক কোটি ৮৫ লাখ টাকার গড়মিলের প্রমাণ পাওয়া গেছে। এক্ষেত্রে তিনি ব্যাংক ব্যবস্থাপকের আইডি কৌশলে ব্যবহার করেছেন। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪৩০/৪৬৮/৪৭১/৪৭৭(ক) ধারাসহ ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০