1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

পলাশবাড়ীতে দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী পালিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৩৬ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ীতে দৈনিক মানবজমিন পত্রবকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠক কুলের ভালোবাসা হ্রদয় দিয়ে কিনি,সঙ্গী হয়ে যারাই ছিলেন সবার কাছে ঋনী,এই প্রতিপাদ্য কে সামনে রেখে পলাশবাড়ী উপজেলা মানবজমিন পাঠক ফোরামের আয়োজনে রজতজয়ন্তী পালিত হয়েছে।
বুধবার সকালে পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত মানবজমিন পাঠক ফোরাম পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি ও প্রেসক্লাব সহ-সভাপতি মোশফেকুর রহমান মিল্টনের সভাপতিত্বে ও উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম রতনের পরিচালনায় কোরআন তেলাওয়াত,গীতাপাঠ,আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী এস এম পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুশীল চন্দ্র সরকার,ইসলামি ব্যাংকের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম,পৌর সভার ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমান,পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম সরকার। অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন,প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফেরদাউছ মিয়া, সহ সভাপতি নুরুল ইসলাম,সাইদুর রহমান মাষ্টার,মানবজমিন পলাশবাড়ী প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন। এসময় সাংবাদিক নুর মোহাব্বত সরকার,আশরাফুজ্জামান সরকার,শাহ আলম সরকার, মোমেনুর রশিদ সাগর,হামিদুল হক মন্ডল,এহছানুল হক মিলন,পাপুল সরকার,বিদুস রায়,আমিরুল ইসলাম কবির,আশরাফুজ্জামান শাহিন,সাদেকুল ইসলাম রুবেল,মতিয়ার রহমান লাভলু উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কর্তনের মধ্য দিয়ে রজতজয়ন্তী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০