1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

খুলনায় বিএনপির ১৩০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১৯ বার দেখা হয়েছে

এইচ এম সাগর(হিরামন) খুলনা

বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল,খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান,ডুমুরিয়া উপজেলা আহ্বায়ক মোল্লা মফিজুর রহমান সহ ১৩০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে ডুমুরিয়া থানা পুলিশ। গত শনিবার রাতে ডুমুরিয়া থানার এস আই তারেক রাইয়ান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার সৃষ্টির অভিযোগ করেন তিনি। মামলায় মোট ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এজাহারভুক্ত অন্যরা হলেন,মশিউর রহমান মোল্লা,শেখ সরোয়ার হোসেন,মশিউর রহমান লিটন,মালেক সরদার,আবদুর রব আকুঞ্জী,মোল্লা আবরার হোসাইন সৈকত,শাহীনুর রহমান শেখ,হাফিজুর রহমান শেখ,ফরহাদ শেখ,আফজাল হোসেন,আতিয়ার সরদার,শাহনেওয়াজ শেখ,জামিনুর শেখ ও শফি খান। এর আগে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বেলা ১১টায় ডুমুরিয়া বাজার থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করে বিএনপি। কর্মসূচি ডুমুরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। ডুমুরিয়া থানার ওসি (তদন্ত)মুক্ত রায় চৌধুরী জানান,বিএনপি কর্মীরা নাশকতা সৃষ্টির জন্য ডুমুরিয়া হাই স্কুলের সামনে জড়ো হচ্ছিলেন। সেখান থেকে আফজাল হোসেন খান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০