1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মাদক সেবন দেখে ফেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মাদক সেবন দেখে ফেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করার অভিযোগ উঠেছে।
নগরীর গোবিন্দপুর এলাকায় কাজী মনুসর বাড়ির সামনে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
২২ বছর বয়সী রাজিব কুমিল্লা বিসিকে চাকরি করত। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোরশেদ এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে ওসি সনজুর বলেন, মাদক সেবন দেখা ফেলায় রাজিবের সঙ্গে একই এলাকার রাব্বির কথা কাটাকাটি হয়। এরই জেরে সন্ধ্যা ৭টার দিকে রাব্বি ও তার সহযোগীরা মিলে রাজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে গোবিন্দপুর এলাকার কাজী মনসুরের বাড়ির সামনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিক্যালে নেয়ার পথে রাত ১০টার দিকে রাজিব মারা যায়।
নিহতের ছোট ভাই রাকিব বলেন,একই এলাকায় মাদক কারবারি রাব্বিসহ তার সহযোগিরা মিলে বাড়ি থেকে ধরে নিয়ে কাজী বাড়ির সামনে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এর আগে আমার ভাইকে তারা সিগারেট খাওয়া নিয়ে মারধর করে। মূলত এ শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০