1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

খুলনার রূপসায় জেলি পুশকৃত চিংড়ি জব্দ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৫৭ বার দেখা হয়েছে

এইচ এম সাগর,(হিরামন),খুলনা

৯খুলনার রূপসা এলাকায় অবৈধভাবে চিংড়ি মাছে জেলি পুশ করায় ৬ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। গত বুধবার সকালে র‌্যাব-৬ এর অভিযানিক দল ও রূপসা উপজেলা সিনিয়র মৎস্য অফিস যৌথভাবে এ মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান করেন।
র‌্যাব-৬ জানায়, অতিরিক্ত মুনাফার লোভে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে বাজারজাত করে রূপসা এলাকার এই অসাধু ব্যবসায়ীরা। অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য (জেলী) পুশ করার দায়ে মৎস্য ও মৎস্য পণ্য নিয়ন্ত্রণ আইন (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইনে ব্যবসায়ী মোঃ আল মামুন, মোঃ জসিম মল্লিক, মোঃ নুরু, মোঃ ইমন সরদার, মোঃ ইমরান মীর, মোঃ ফারদিন হাসানদেরকে ৫৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ওই প্রতিষ্ঠান থেকে জেলী পুশ করা ৫০ কেজি চিংড়ি, অপদ্রব্য জেলী ১০ লিটার এবং অপদ্রব্য জেলী পুশ কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়। জব্দ কৃত চিংড়ি মাছ, অপদ্রব্য (জেলি) ও অপদ্রব্য পুশ করার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। জরিমানার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাৎক্ষনিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০