1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

আদমদীঘিতে হেরোইনসহ গ্রেপ্তার ১

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২২ বার দেখা হয়েছে

মিরু হাসান বগুড়া জেলা সংবাদদাতা

বগুড়ার আদমদীঘিতে ৫ গ্রাম হেরোইনসহ আরিফ হোসেন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার আরিফ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার রাজধানীর মোড় এলাকার জাহিদুল ইসলামের ছেলে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, ‘শুক্রবার রাতে উপজেলার নশরতপুর ইউনিয়নের বরবরিয়া গ্রামে জনৈক রুহুল আমিনের পুকুর পারে এক ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পরে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০