1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কিভাবে দায়িত্ব পালন করতে হয়,সে অভিজ্ঞতা আমাদের আছে :কুমিল্লায় পুলিশের আইজিপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৩৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি)বিকেলে কুমিল্লা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন‘পুলিশ জঙ্গিবাদ দমনে সফল। জঙ্গিরা যত পরিকল্পনাই করুক না কেন পুলিশ তা প্রতিহত করতে একদম এগিয়ে থাকে। জঙ্গিবাদ দমনে পুলিশের বিভিন্ন ইউনিটের সঙ্গে দেশের সাধারণ জনগণসহ মিডিয়াও ভূমিকা রাখছে।’১১ ফেব্রুয়ারি দুটি রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা রয়েছে কি না- এমন প্রশ্নে আইজিপি বলেন,প্রত্যেক রাজনৈতিক দলেরই কর্মসূচি পালনের অধিকার রয়েছে। কোন পরিস্থিতিতে কিভাবে দায়িত্ব পালন করতে হয়,সে অভিজ্ঞতা আমাদের আছে। সে অভিজ্ঞতার আলোকে পুলিশের প্রতিটি সদস্য সেভাবে প্রস্তুত রয়েছে। কোন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয় তারা জানে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায়ও পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানান আইজিপি। এসময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন,কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নানসহ উর্ধতন কর্মকর্তা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যসহ জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা।
সন্ধ্যায় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং রাতে নৈশ্যভোজে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০