1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বুড়িচংয়ে পারিবারিক কলহের জের ধরে একদিনে ৩ জনের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৪০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি,মোকাম ও ভারেল্লা উত্তর ইউনিয়নের তিন ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে একদিনে কিটনাশক পান ও গলায় ফাঁস দিয়ে ৩ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। যার মধ্যে এক জন নারী ও ২ জন পুরুষ।
বুড়িচং থানার উপ পরিদর্শক (এস আই) রুহুল আমিন জানান,উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কুসুমপুর গ্রামের মৃত মাজু মিয়ার ছেলে আজিজ মিয়া(৫৬) মঙ্গলবার ভোররাতে কিটনাশক পান করে অসুস্থ হয়ে যায়। পরে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। বাড়ীর লোকজন তাকে হাসপাতাল থেকে বাড়ী নিয়ে আসলে সকালে দেবপুর ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এদিকে উপজেলার ময়নামতি ইউনিয়নের রামপাল এলাকার নুরু মেম্বারের বাড়ী দেলোয়ার হোসের স্ত্রী মোসাম্মৎ তাসলিমা আক্তার (৩৪) পারিবারিক কলহের জের ধরে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। বেলা ১২ টায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এছাড়া গত রবিবার উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামের আবু ইউসুফ মিয়ার ছেলে কামরুল হাসান টিপু (৩০) কিটনাশক পান করে অসুস্থ হয়। পরে মঙ্গলবার ভোর ৪ টায় ঢাকা এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় বুড়িচং থানায় পৃথক ৩ টি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০