1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

উপহারের গাড়ি নিতে গিয়ে জরিমানা গুনলেন হিরো আলম!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬২ বার দেখা হয়েছে

মিরু হাসান বগুড়া জেলা সংবাদদাতা

হবিগঞ্জে উপহারের গাড়ি নিতে এসে নিজের গাড়ির জরিমানা গুনলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ তাকে আড়াই হাজার টাকা জরিমানা করে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম।
ওসি বলেন,ঢাকা-সিলেট মহাসড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন হিরো আলম। মহাসড়কে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে তার গাড়িটি আটক করে জরিমানা করা হয়। পরে মামলা দিয়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয়েছে।
ফেসবুক লাইভে এসে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন হবিগঞ্জের এক শিক্ষক। প্রথম দিকে বিষয়টি গুরুত্ব দেননি হিরো আলম। এমনকি যোগাযোগও করেননি।
কয়েকদিন পর আবার আক্ষেপ প্রকাশ করে ভিডিও শেয়ার করেন এম মোখলিছুর রহমান নামের ওই শিক্ষক। এরপর যোগাযোগ করেন হিরো আলম। অবশেষে মঙ্গলবার নিজে গাড়ি চালিয়ে উপহারের গাড়িটি আনতে হবিগঞ্জে যান তিনি। এ সময় দ্রুতগতিতে গাড়ি চালানোয় জরিমানা গুনতে হয় তাকে।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০