1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

চান্দিনায় পুলিশ পরিচয়ে আবার ও ছিনতাই,আটক ৪

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬২৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় মাত্র চার দিনের ব্যবধানে আবারও পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় চার ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর বাজার এলাকায় ওই ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- কুমিল্লার চান্দিনা উপজেলার কাজীপাড়া গ্রামের মৃত ইউনুছ এর ছেলে আলী আহাম্মদ (৩৫), নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার তল্লাখালী গ্রামের মৃত সাইদুল হক এর ছেলে মাঈন উদ্দিন (২২), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ঝাটিয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে বাবু মিয়া (৩৬) ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার দিলপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে ফারুক (৪৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের ভঙ্গুয়া গ্রামের মনির হোসেন এর ছেলে অটোরিক্সা চালক রাকিব (১৭) যাত্রী নিয়ে রবিবার দুপুরে চান্দিনার বদরপুর বাজারের ইউনিয়ন অফিসের সামনে আসলে একটি প্রাইভেটকার তার গতিরোধ করে। এসময় প্রাইভেটকার থেকে ৩জন নেমে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে অটোরিক্সার কাগজপত্র আছে কিনা জানতে চায়। ওই চালক অটোরিক্সার কোন কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ পরিচয়ধারীরা অটোরিক্সাটি থানায় নিয়ে যাওয়ার কথা বলে যাত্রীদের নামিয়ে দেয়। অটোরিক্সাটি নিয়ে যাওয়ার সময় যাত্রীদের সন্দেহ হলে তারা এলাকার লোকজন নিয়ে ধাওয়া করে ছিনতাইকারীদের ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন বিষয়টি নিশ্চিত বলে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এর আগে গত ১ ফেব্রুয়ারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মাধাইয়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে অপহরণকালে একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০