1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

দেবীদ্বারে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত; সভাপতি-আলআমিন সম্পাদক-সৈকত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫০১ বার দেখা হয়েছে

শফিউল আলম রাজীব,দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি:

দেবীদ্বার উপজেলাধীন ১৫নং বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বরকামতা ইউনিয়ন পরিষদে মাঠে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুন, হোসাইন আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন রাকিব, গোলাম মহিউদ্দিন খান সবুজ, ইমরান আরেফিন ইমু,গাজী আসিফ বিন লতিফ, আল আমিন, ও দিদারুল আলম ফয়েজসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মহিউদ্দিন বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে মোঃ আল-আমিন’কে সভাপতি, মাজাহারুল ইসলাম সৈকত’কে সাধারণ সম্পাদক, মিজানুর রহমান ও প্রিতম রায় চৌধুরীকে সহ-সভাপতি, ইমরান হোসেন বাবু যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ রিয়াদ ও মোঃ এনামুলকে সাংগঠনিক সম্পাদক করে ৭ সদস্যোর আংশিক কমিটি ঘোষনা করেন।

নবগঠিত কমিটির সভাপতি মোঃ আল-আমিন জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বরকামতা ইউনিয়নের সভাপতির যে দায়িত্ব আমাকে অর্পণ করা হয়েছে, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বাধীনতা বিরোধীদের হঠাতে আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। ছাত্রলীগের নির্দেশনা মেনে কাজ করে যাব এবং বড়কামতা ইউনিয়ন ছাত্রলীগকে সুসংগঠিত করে কাজ করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০