1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

হোমনার কৃতিসন্তান ডক্টর মনজুরুল ইসলাম বৃটেনের উলস্টার বিশ্ববিদ্যালয়ে যোগদান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৮৬ বার দেখা হয়েছে

আইয়ুব আলী,হোমনা

কুমিল্লার হোমনা কৃতি সন্তান ডক্টর এম. এম. মনজুরুল ইসলাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেছেন। তিনি শুক্রবার গ্রেট বৃটেনের বেলফাস্টে অবস্থিত পৃথিবীর স্বনামধন্য উলস্টার বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক ও রিসার্চ এসোসিয়েট (সায়েটিস্ট) হিসেবে চার বছরের জন্য যোগদান করেন। সে শ্রীমদ্দি গ্রামের ও হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম বি.কম স্যার ও রত্নগর্ভা জননী- সুফিয়া বেগম এর চতুর্থ সন্তান।
ডক্টর এম.এম.মনজুরুল ইসলাম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় “রুয়েট”-এর কম্পিউটার প্রকৌশল বিভাগ থেকে কৃতিত্বের সাথে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পর দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত উলসন বিশ্ববিদ্যালয় থেকে “তরঙ্গ প্রবাহ ও শব্দের গতি বিশ্লেষণ ও তার প্রভাব ও প্রকৃতি নির্ণয়” এর উপর পিএইচডি(ডক্টর অব ফিলোসফি) ডিগ্রি অর্জন করে। পরবর্তী সে ইটালীর ট্রেন্টোতে অবস্থিত বিখ্যাত “ব্রুনোক্যাসলার রিসার্চ ইনস্টিটিউট”-এ পোস্টডক্টরাল রিসার্চারের দায়িত্ব পালন করেন। বিশ্বখ্যাত বিভিন্ন সাইন্স জার্নালে তার অনেক লেখা প্রকাশিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার উলসন বিশ্ববিদ্যালয় ডক্টরেট ডিগ্রি প্রদানের সময় তার সম্পর্কে বলা হয়েছে,”বাংলাদেশী এই কম্পিউটার বিজ্ঞানী ডক্টর এম. এম.মনজুরুল ইসলাম একজন কম্পিউটার জিনিয়াস। অসাধারণ জ্ঞানের অধিকারী।”
বৃটেনের উলস্টার বিশ্ববিদ্যালয়ে রিসার্চ এসোসিয়েট (সায়েন্টিস্ট) হিসেবে যোগদান করায় ডক্টর এম. এম. মনজুরুল ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসী, তাঁর বন্ধু-বান্ধব এবং শুভানুধ্যায়ীগণ। সবাই তাঁর সাফল্য কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০