1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন

নড়াইলের কালিয়ায় নসিমন উল্টে চালকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩১ বার দেখা হয়েছে

মোঃ হাচিবুর রহমান, নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকায় ফার্ণিচারের কাঠবোঝাই নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাতে পড়ে উল্টে চালক রমজান মোল্যার (৩০) মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে রঘুনাথপুর কাটা বট গাছতলায় এ দুর্ঘটনা ঘটে। রমজান মোল্যা বাঁশগ্রামের হাসমত মোল্যার ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠবোঝাই নসিমন চালিয়ে রমজান বাঁশগ্রাম থেকে রঘুনাথপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাটা বট গাছতলার কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন সড়কের পাশের পুকুরে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, রমজান দুই সপ্তাহ আগে বিয়ে করেন। এ দুর্ঘটনায় নববধূসহ পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম চলছে এবং এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০