1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বটিয়াঘাটা পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৮৩ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন),বটিয়াঘাটা

বৃহস্পতিবার (২ জানুয়ারি ২৩) সকাল ১১ টায় বটিয়াঘাটা উপজেলা অডিটোরিয়াম হলে বটিয়াঘাটা পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। তিনি বলেন,পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আজকের এই কর্মশালা অন্যান্য কর্মশালা থেকে আলাদা। আমরা চাকরির চাপে বই পড়া থেকে বিমুখ হয়ে পরেছি। বিশ্ব সাহিত্য কেন্দ্র আমাদের বই পড়ার বিষয়ে আবার দিক নির্দেশনা দিচ্ছে। তিনি আরও বলেন-একটা জাতিকে জানতে চাইলে তাদের লাইব্রেরিগুলোতে যেতে হবে, দেখতে হবে তারা কি বই পড়ে। তিনি কর্মসূচী পরিচালনা করার ব্যপারে সর্বাত্বক সহযোগীতা করার প্রতি প্রতিষ্ঠান প্রধান ও সংগঠকগনদের আহ্বান করেন এবং অত্র উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ অমিতেষ দাশ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ব্যাবস্থাপক মোহাম্মাদ কোরাইশি, সহকারী ব্যাবস্থাপক মোঃ নাজমুল হোসাইন, উপজেলার ২৬ টি স্কুল ও মাদরাসার ২৬ জন প্রতিষ্ঠান প্রধান, ২৬ জন সহ শিক্ষক(গ্রন্থাগার ও তথ্য হিসাব) সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন, শিক্ষার্থীদের মোবাইলের প্রতি আশক্তি কমিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত বইপড়া কার্যক্রম পরিচালনার গুরুত্ব দিতে হবে, এতে শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস,পাঠ দক্ষতা ও সৃজনশীল চিন্তাশক্তির বৃদ্ধি পাবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০