1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

সুইডেন ডেনমার্ক ও নেদারল্যান্ডে কোরআন পোড়ানোর ঘটনায় তালতলীতে বিক্ষোভ মিছিল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১১ বার দেখা হয়েছে

মল্লিক মোঃ জামাল

সুইডেনের রাজধানী স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে ও ডেনমার্ক এবং নেদারল্যান্ডে মুসলমানদের পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে বরগুনার তালতলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসলিম ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (২ ফ্রেরুয়ারী) বিকালে মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ করে সদর রোডে শাপলা মার্কেটের সামনে সংক্ষিপ্ত আলোচনা মিছিল শেষে ও রাসমাস পালুদান আকৃতিতে আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদ সমাবেশ শেষ হয়।
মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে প্রতিবাদ সভায় বক্তারা বলেন,সারা বিশ্বের মুসলমানদের পবিত্র ধর্মীয় প্রতীক ও পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননা কারীদের আইনের আওতায় এনে দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি মাও: মো.আফজাল হোসাইন,সেক্রেটারী মো.জহিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মাও:মো.শাহাদাত হোসাইন,কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাও: মো.ইউসুফ, বন্দর মদিনা জামে মসজিদের পেশ ইমাম মাও: মো. ইসমাইল হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের ১নং যুগ্ন-সাধারণ সম্পাদক জনাব মো.ইউসুফ আলীসহ তৌহিদী জনতা প্রমুখ।
প্রসঙ্গত,সুইডেনের স্টকহোমে গত শনিবার তুরস্ক বিরোধী বিক্ষোভ করে উগ্র কট্টরপন্থি সমর্থকরা। বিক্ষোভে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন স্থানের মতো অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০