1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

সাপাহার উপজেলা পরিষদ চত্বরের ভিতর থেকে লোহা চুরি! গ্রেফতার ১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬৭ বার দেখা হয়েছে

এনামুল হক,নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ চত্বরের ভিতর থেকে দিনের বেলায় লোহার জয়েস্ট বিন বৈদ্যুতিক স্টিক লাইট খুটি চুরি! গ্রেফতার ১জন। এ বিষয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে অফিস সহায়ক বাখরপুর গ্রামের আয়েসউদ্দিনের ছেলে তরিকুল ইসলাম বাদী হয়ে সাপাহার থানায় ৩৭৯/৪১১ ধারায় একটি রেগুলার মামলা করেছে।
মামলার বিবরণ অনুযায়ী জানাজায়, গতকাল মঙ্গলবার বিকেল বেলা সাপাহার উপজেলার পরিষদ কম্পাউন্ড(চত্বর )এর ভিতর থেকে দিনের বেলায় ৬ টি লোহার জয়েস্ট বিন ৫টি বৈদ্যুতিক লোহার স্টিক লাইট খুটি যার আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে। অভিযোগের পর থানা পুলিশ সাপাহার আমডাঙ্গা গ্রামের আইজুদ্দিন এর ছেলে লিটন (৩১) কে গ্রেফতার করেছে। মামলার অন্যান্য আসামিরা হলেন করলডাঙ্গা গ্রামের বাবলু রহমানের ছেলে নূরে আলম পিংকি (২৮), জয়পুর মাস্টার পাড়া গ্রামের মোকলেসুর রহমানের ছেলে মনিরুজ্জামান সমাপন (৩৩), বাহাপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন আনু সহ চুরির সাথে আরো ৩/৪ জন জড়িত আছে।
এ বিষয়ে সাপাহার থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এবং ডিউটি অফিসার এসআই রবিউল ইসলামের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানিয়েছে বাদির দেওয়া তথ্যমতে মালামাল উদ্ধার ও একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অন্যান্যদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০