1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লায় চোরাই মোটর সাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৪জন আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে এতথ্য জানান লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুঁইয়া।
ওসি জানান, গত ৩০ জানুয়ারি রাত পৌনে আটটায় লাকসাম বাইপাস এলাকায় চোর সন্দেহে ৩ জনকে আটক করা হয়। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন-চাটখিল এলাকার দৌলতপুরের মৃত রতন মিয়ার ছেলে মো. আলাউদ্দিন রাফী (২৫), লামচরের মৃত রুহুল আমিনের ছেলে মো. শান্ত (২০) ও আবদুল হাইয়ের ছেলে মো. রিয়াদ হোসেন।
পরে তাদের দেয়া তথ্যমতে, সোনাইমুড়ীর ছোট কেগনার মো. আলী আকবরের ছেলে মোটরসাইকেল মেকানিক সোহাগ হোসেন হৃদয়কে আটক করা হয়।
পরে লাকসাম থানার উপ-পরিদর্শক মাকসুদর রহমান ও আবু হেনা মোস্তফা রেজার নেতৃত্বে পুলিশ ফোর্স আটককৃতদের নিয়ে চাটখিল এলাকায় অভিযান চালিয়ে নম্বরবিহীন দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুঁইয়া জানান, আটককৃতদের পাঁচদিনের রিমান্ড চেয়ে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইনচার্জ (তদন্ত) মো. দেলোয়ার হোসেন ও উপ-পরিদর্শক মাকসুদুর হাবিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০