1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

হোমনার জগন্নাথকান্দি এস.বি রোজ ভ্যালী স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ 

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৬৯৮ বার দেখা হয়েছে

এমএ কাশেম ভূঁইয়া-হোমনা

কুমিল্লার হোমনার জগন্নাথকান্দি গ্রামে প্রতিষ্ঠিত এস.বি রোজ ভ্যালী জুনিয়র হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৩১জানুয়ারী মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকস আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ভ্যাটেরিনারী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভি.সি প্রফেসর চৌধূরী আলাউদ্দিন। 
অনুষ্ঠান উদ্বোধন করেন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ (অব:) ডাক্তার মো. সাইফুদ্দিন আহামেদ। এস.বি রোজ ভ্যালী জুনিয়র হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডাক্তার মোবারক হোসেন দুকুল এর পরিচালনায় এসময় বিশেষ অতিদের মধ্যে উপস্তিত ছিলেন, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক নিখিল সুত্রধর, হোমনা উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন, মাথাভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার আল মামুন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সমাজ সেবক আব্দুল ওয়াদুদ, জাহাঙ্গীর আলম কাজী মেম্বার, মো. সাজাহান সাজু মেম্বার, একরাম হোসেন প্রমূখ।
অনুষ্ঠানের শুরু বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হাসানের কোরআন তেলাওয়াত শেষে জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, সভাপতি, প্রধান অতিথি ও উদ্বোধক।
অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাঁজ, হাঁড়ি ভাঙগা, গান ও মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মুরাদ হোসেন রুবেলের রচনা ও নির্দেশনায় দু’টি সংক্ষিপ্ত নাটিকা “রুখে দাও দুর্নীতি” ও “মা যখন সংসারে বোঝা” মঞ্চস্থ করা হয়।
পরে সকল ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০