1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বগুড়ায় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৩ বার দেখা হয়েছে

মিরু হাসান বগুড়া জেলা সংবাদদাতা

বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের ওপর ককটেল হামলার একটি মামলায় মঙ্গলবার সকালে তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানী শেষে বগুড়া জেলা ও দায়রা জজ একেএম মোজাম্মেল হক চৌধুরী তাদের আবেদন নামঞ্জুর করেন। বগুড়া পুলিশের কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জি জানান, সাইদুল ও রিগ্যানকে দুপুর ১টার দিকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি ঘেঁটে দেখা গেছে, শহরের নওয়াববাড়ি এলাকায় ২০২২ সালের ৮ ডিসেম্বর সন্ধ্যায় পুলিশের ওপর ককটেল হামলার অভিযোগে ছাত্রদলের ৪ নেতাকে গ্রেফতার করা হয়। এরপর গভীর রাতে বগুড়া সদর থানার সাব ইন্সপেক্টর ওসমান গণী বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। তাতে বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানকেও আসামী করা হয়।

সাইদুল এবং নূরে আলম সিদ্দিকীর আইনজীবী সৈয়দ জহুরুল ইসলাম জানান, তারা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার সকালে তারা বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানী শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০