1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মোহনপুরে প্রাইভেটকারে ফেনসিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৫৩৬ বার দেখা হয়েছে

মোঃ আলাউদ্দীন মন্ডল মোহনপুর রাজশাহী

রাজশাহীর মোহনপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ পাইভেটকার ও এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাগবাজার এলাকা থেকে মাদকের এ চালান আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামী হলো, নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম সবুজ (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ সেলিম বাদশাহ এর নেতৃত্বে এস.আই আবু জায়েদ শেখসহ পুলিশ সদস্যরা মোহনপুর থানাধীন ধুরইল ইউনিয়নের খানপুর বাগবাজার মোহনপুর টু তানোর রোড়ে এক ঔষদের দোকানের সামনে একটি সাদা কালারের প্রাইভেটকার আটক করে তল্লাশি চালায়।এসময় প্রাইভেটকার থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থলেই মাদক ব্যবসায়ী সবুজকে গ্রেপ্তার করে থানা পুলিশ।মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬ দিন যাবত কৌশলে অবস্থান করে এ মাদকের চালানসহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনের দায়ে প্রাইভেটকারও আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০